সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাহাদুরপুর থান্ডার স্পোটিং ক্লাব বিজয়ী

news-image

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাহাদুরপুর শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাহাদুরপুর ওয়ারিয়র্স স্পোটিং ক্লাবকে ৩৩ রানে পরাজিত করে বিজয়ী হয়েছেন বাহাদুরপুর থান্ডার স্পোটিং ক্লাব।

শুক্রবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বাহাদুরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী ইকবাল হোসেনের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন বাহাদুরপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী ইসমাইল মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোলাপ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ মিয়া, এডঃ জসিম উদ্দিন, যুবলীগ নেতা ফয়সল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী এমরান আহমেদ, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল সানিসহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় বিজয়ী দল বাহাদুরপুর থান্ডার স্পোটিং ক্লাব ১৪ ওভারে ১০৪ রান করেন এবং পরাজিত দল বাহাদুরপুর ওয়ারিয়র্স স্পোটিং ক্লাব নির্ধারিত ওভারের আগেই সব ইউকেট খুইয়ে ৭১ রান করতে সক্ষম হন। খেলায় টুনামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন এম এস সুজন। খেলায় আম্পায়ারদ্বয় ছিলেন ফাইজুর রহমান ও রাসেল এবং ধারাভাষ্যকার রুবেল আহমেদ। উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টটি গত ১ জানুয়ারী পাঁচ দলের অংশগ্রহণে শুরু হয়েছিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী