সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রেনে আগুনের এক ঘণ্টা পর চলাচল শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীবাহী পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিকও হয়েছে।

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে আজ শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছানোর পর পাওয়ার কারে (বগি) আগুন লাগে। এতে করে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম রুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা সাকরিয়া হায়দার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুন নেভানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানার জন্য অনুসন্ধান চলছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক জানান, সকাল ১০টার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে