সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে মাদক বিরোধী আলোচনা সভা, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

news-image

বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর পূর্বাচল কলেজ প্রাঙ্গণে আলোর সিঁড়ি সেবা সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২০ অনুষ্ঠিত হয়। গত বুধবার সকালে অনুষ্ঠিত মাদক বিরোধী র‌্যালি শেষে আলোচনা সভায় সায়মন ওবায়েদ শাকিল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখে আলোর সিঁড়ি সেবা সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি সানিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরাশানী পলিটেকনিক একাডেমি’র সাবেক প্রধান শিক্ষক মহছিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, পূর্বাচল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক সরকার, বিষ্ণুপুর পূর্বাচল কলেজের প্রধান শিক্ষক আক্তার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া, কবি ম.প.স তাবরিস সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পার্থ, হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র যুগ্ম আহŸায়ক আজিজা সুপান, বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহিম ভূঁইয়া, রিয়াজুল মুর্শেদ মোয়াজ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাবেদ আহমেদ, শেখ তারেক, তারেক মাহমুদ তুসার, শরিফ আহমেদ রনি, ফাহিম মুনতাসির, জাবের আহমেদ, আজিজুল হক, মুজিবুর রহমান, হাকিম, কামরুজ্জামান, আশিক মিয়া, সুজন, তুসার, রাকিব, সাইমা, পাখি আক্তার এবং বিষ্ণুপুর পূর্বাচল কলেজের সকল প্রভাষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ ও সার্বিক সহযোগিতায় ছিলেন শরিফ আহমেদ রনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে আলোর সিঁড়ি সেবা সংগঠন এর কাজকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পরে অতিথিরা পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা ও শতাধিক অসহায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে