চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া এর নৈশভোজ’র কমিটি গঠন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া এর আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও আয়কর উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম ভ‚ঁইয়া’র পৃষ্ঠপোষকতায় গত বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের আহ্বায়ক জহিরুল ইসলাম ভ‚ঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের উপাধ্যক্ষ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ বিভ‚তি ভ‚ষন দেবনাথ, বিজিএফসিএল এর ব্যবস্থাপক মোঃ আব্দুল হক ও খোরশেদ আলম তালুকদার, বিজিএফসিএল এর উপ-মহাব্যবস্থাপক মোঃ গিয়াস উদ্দিন, চারগাছ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ইউছুপ নবী, আব্দুছ ছাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক একেএম ওবায়দুল হক, যমুনা গ্রুপের জেড (ডিভিশনাল) মোঃ এনামুল হক, শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ওয়াহিদ সারোয়ার, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শামছুজ্জামান, গোপীনাথপুর শাহআলম কলেজের অধ্যক্ষ মোঃ আকরাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারেক মামুন খান, আব্দুছ ছাত্তার ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রেহান উদ্দীন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ খালেদ হোসেন খান, প্রভাষক জাহাঙ্গীর আলম ও মেহেদী হাসান এবং সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
সভায় এসোসিয়েশনের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য মোঃ জহিরুল ইসলাম ভ‚ঁইয়াকে সভাপতি, বিভ‚তি ভ‚ষন দেবনাথকে সহ-সভাপতি-১, মোঃ জাকির হোসেনকে সহ-সভাপতি-২, ফায়েজুল ইসলাম বাদলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সভায় এসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অবশিষ্ট পদসমূহে আলোচনাক্রমে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।











