ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকাসক্ত ব্যক্তিকে পুলিশে দিয়েছেন তার স্ত্রী।বৃহস্পতিবার সকালে আব্দুল মালেকের বিরুদ্ধে (৬০) স্ত্রী পারভীন বেগম থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ডসহ  অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেককের বাড়ি আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায়। তিনি কলেজপাড়ার মরহুম আব্দুর রহমানের ছেলে।আখাউড়া থানার এসআই দেলোয়ার হোসেন জানান, আব্দুল মালেক মদ পান করে স্ত্রী ও সন্তানকে মারধর করতেন। তার মারধরে অতিষ্ঠ হয়ে পারভীন বেগম থানায় অভিযোগ দায়ের করেন।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, আব্দুল মালেক মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে এই দণ্ড দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান