সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে অশোভন আচরনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কওমী মাদরাসার সংবাদ বর্জনের সিদ্ধান্ত

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসাসহ জেলার সকল কওমী মাদরাসা এবং হেফাজতে ইসলামের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সাংবাদিকরা।

গত ২০ জানুয়ারি “এদারায়ে তালিমিয়া, ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে অনুষ্ঠিত একটি মানববন্ধনের সংবাদ বিভিন্ন জাতীয় পত্রিকায় না ছাপানোর কারনে এবং ওইদিন তাদের কর্মসূচী চলাকালে মাদরাসার কয়েকজন ছাত্র ও শিক্ষক কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন সাংবাদিকদের সাথে অশোভন ও উদ্ধত্যপূর্ন আচরনের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, ইমজা’র সভাপতি পীযুষ কান্তি আচার্য, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউছার এমরান, সাংবাদিক জয়দুল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, প্রেসক্লাাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দৈনিক সংগ্রামের প্রতিনিধি সৈয়দ মোঃ আকরাম, দৈনিক মানবজমিন ও ইনডিপেডেন্ট টিভি’র স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, দৈনিক দিনকাল প্রতিনিধি নিয়াজ মুহাম্মদ খান বিটু, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ মনির হোসেন, সময় টিভি’র ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, একুশে টিভি’র প্রতিনিধি মীর মোহাম্মদ শাহীন, দৈনিক জনতার প্রতিনিধি তোফাজ্জল হোসেন, এস.এ টিভি’র প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, বাংলা ভিশন প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম, করতোয়া প্রতিনিধি শাহজাহান সাজু, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক শেয়ার বীজ প্রতিনিধি এইচ.এম সিরাজ, একাত্তর টিভি’র প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, দৈনিক আজকাল খবরের প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, ভোরের কাগজের প্রতিবেদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কালেরকণ্ঠ’র প্রতিনিধি বিশ্ববিজৎ পাল, যুগান্তর ও যমুনা টিভি’র প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, মাছরাঙ্গার প্রতিনিধি আশিক মান্নান হিমেল, জিটিভি’র প্রতিনিধি জহির রায়হান, এটিএন’র প্রতিনিধি ইসহাক সুমন, দৈনিক এশিয়ান এইজ’র প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, দৈনিক মানবকণ্ঠ’র প্রতিনিধি খন্দকার শফিকুল আলম, দৈনিক প্রজাবন্ধুর প্রকাশক আবুল হাসানাত মোঃ সাবেরীন ভ‚ইয়া লিটন, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক মোঃ আবু নাছের রতন, দৈনিক খবরের প্রতিনিধি মাসুকুর রহমান জ্যাকি, ডেইলী সান প্রতিনিধি নিয়ামুল ইসলাম আকঞ্জি, দৈনিক আমার সময় প্রতিনিধি আল মামুন, আমার বার্তা প্রতিনিধি আরিফুর রহমান জুয়েল, সময় টিভি’র সিনিয়র চিত্র সাংবাদিক মোঃ জুয়েলুর রহমান, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, মাই টিভি’র চিত্র সাংবাদিক সজীব আহমেদ প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সকল সদস্যগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে