সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে কৃষক সমবায় সমিতির সদস্যদের মধ্যে ৭ লক্ষাধিক টাকা আবর্তক ঋণ বিতরণ

news-image

বিআরডিবি’র আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ২টি কৃষক সমবায় সমিতির মধ্যে গতকাল মঙ্গলবার ৭ লক্ষাধিক টাকা আবর্তক ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল কাদির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জয় রায় পোদ্দার, পরিচালক শিব্বির আহমেদ ও ইন্সপেক্টর আবদুল হামিদ। চান্দুরা কৃষক সমবায় সমিতি ও রসুলপুর আদর্শ কৃষক সমবায় সমিতির ২৩ জন সদস্যদের মধ্যে ৭লক্ষ ১৩ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। সভায় যথাযথভাবে ঋণের টাকা কাজে লাগিয়ে যথাসময়ে কিস্তি প্রদানের আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে