টাঙ্গাইলের মামলার আসামী জসিম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় মামলা রুজুর ১১তম দিনে আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামের নিজ বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে টাউট প্রতারক দেওয়ান মোঃ জসিম উদ্দিন।
বিবরণে প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামের মৃত আব্দুস সালাম ওরফে আবুল বাশার এর পুত্র দেওয়ান মোঃ জসিম উদ্দিন ভদ্রলোকের ছদ্মাবরণে টাউট- প্রতারণা এবং দালালীর আশ্রয় নিয়ে সরকারী উচ্চ পদস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিকট আত্মীয় পরিচয় দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়, পুৃলিশ সুপারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, থানা তার নখ দর্পনে এ জাতীয় কথা বলে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার সহজ সরল সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণার পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিদের সামাজিক মান মর্যাদা বিনষ্ট করে। তার অপকর্মে মানুষ অতিষ্ঠ।
গত ৯ জানুয়ারি দেওয়ান মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় মামলা নং-৯ রুজু হয়। এর ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলা রুজুর ১১তম দিনে আজ ২০ জানুয়ারি গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সদর উপজেলাধীন মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামের নিজ বাড়ি থেকে কৌশলে দেওয়ান মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করে কার্যালয়ে নিয়ে যায়। পরে সেখান থেকে গ্রেফতারের বিস্তারিত কারণ উলেখ করে জসিমকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করলে কর্তব্যরত পুলিশ তাকে থানা হাজতে ঢুকায়।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জেলা গোয়েন্দা পুলিশ দেওয়ান মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে উলেখ করে রাত ১০টা ৪৫ মিনিটে জানান, টাঙ্গাইল এর মির্জাপুর থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ও ঐ মামলার আই ও ফোর্সসহ কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় পৌছবে। পরে আসামীকে তাদের হেফাজতে দেয়া হবে। কোন কিছু জানতে ঐ আই ও’র সাথে আলাপ করবেন, আমার কাছে এ বিষয়ে দেয়ার মতো কোন কিছুই নেই।











