সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢুকতে গিয়ে নাইজেরিয়ান আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়েছেন এক নাইজেরিয়ান নাগরিক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।

আটক নাইজেরিয়ান নাগরিকের নাম গডউইন (৩৪)। তার কাছে পাওয়া পাসপোর্টের নম্বর (A07683723)। এ ঘটনায় মো. সায়েদ মিয়া (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিককেও আটক করেছে বিজিবি। আটক সায়েদ কসবা উপজেলার কাজিয়াতলী গ্রামের মৃত জামশেদ মিয়ার ছেলে। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করেন। তার কাছ থেকে বাংলাদেশি ৬৩ হাজার টাকা, একটি ল্যাপটপ চার্জার, একটি মোবাইল ফোন, একটি বাইবেল, একটি হাতঘড়ি ও দুটি বাংলাদেশি এবং একটি নাইজেরিয়ান সিম কার্ড জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ওই নাইজেরিয়ান নাগরিক অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তার দেয়া তথ্য মতে বাংলাদেশি মানব পাচারকারী দলের সদস্য মো. সায়েদ মিয়াকেও আটক করেছে বিজিবি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে