সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে  প্রবাসী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে রুহুল আমিন (৪০) নামে প্রবাসী নিহত হয়েছেন। এ সময় দূর্ঘটনায় আহত হন নিহতের পিতা আলীম উদ্দিন (৬০), ছোট ভাই নাইমুল (৩৫)সহ  চারজন। আহতদের হবিগঞ্জের মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত রুহুল আমিন দীর্ঘদিন যাবৎ আমেরিকায় বসবাস করছিলেন। বুধবার রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের রামঘর কৈশল গ্রামে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশুই নামক স্থানে সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আমেরিকা প্রবাসী রুহুল আমিন নিহত হন। তার পিতা, ভাই ও ড্রাইবার সহ চারজন আহত হন। আহতদের ইসলামপুর ফাঁড়ি পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান জানান, নিহত রুহুল আমিন দীর্ঘ ১৫ বছর পর আমেরিকা থেকে দেশে ফিরছিল। বুধবার তার স্বজনরা ঢাকা বিমানবন্দর থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় রাতে শশুই নামক স্থানে পাথরবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন নিহত হন ও চারজন আহত হন। ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে