সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংর্ঘষে আহত ৩০

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। এসময় পুলিশ ৯ জনকে আটক করেছে। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামের বারোঘইরা ও নজার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে একই বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুর্গাপুর গ্রামের বারোঘইরা বাড়ির ইমরানের সাথে পার্শ্ববর্তী নজার বাড়ির সিএনজি অটোরিকশার চালক সুমনের সিএনজি চালানো নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই ঘটনার জের ধরে শনিবার দুপুরে আবারো উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ টিয়ারসেল ও কাঁদানে গ্যাস ছুঁড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে