,

রংপুরে ২১ ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বিভিন্নস্থানে ২১ ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন মারা গেছে। আহত হয়েছে ৫ জন। আটক হয়েছে এক পিকআপ চালক।রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেষ চন্দ্র জানান, আজ শূক্রবার বেলা সাড়ে ১০ টায় পীরগঞ্জের ফায়ার সার্ভিস এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। মোটরসাইকেল যোগে তিনি পীরগঞ্জ যাওয়ার পথে মহাসড়কে উঠা মাত্রই দ্রৃতগামী ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি পার্শ্ববর্তি শানেরহাট এলাকার সোলায়মান আলীর পুত্র। এদিকে বৃহস্পতিবার বিকেল ৩ টায় একই উপজেলার কাবিলপুর ইউনিয়নের সরুলিয়া গ্রামে জমি চাষের সময় ট্রাক্টরের ফলায় পৃষ্ঠ হয়ে তছির উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ কৃষক মারা যায়।

এদিকে আরপিএমপি কোতয়কলী থানার ওসি আবদুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেল চারটায় রংপুর সদরের পালিচড়া নয়াপাড়ায় ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মহুবার রহমান (৫০) নামের এক শ্রমিক। এসময় ৩ শ্রমিক আহন হন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় রংপুর মহানগরীর বুড়িরহাট খামার এলাকায় পিকআাপের ধাক্কায় গোলজার (৪০) নামের এক রিকশা চালক মারা যান। এসময় দুই রিকশা আরোহী আহত হয়। ঘটনাস্থল থেকে পিকআপ চালককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা