,

আশুগঞ্জের মেঘনা নদীর উপর অবৈধ জেটি উচ্ছেদ অভিযান

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীর তীর দখল করে বানানো ১১টি অবৈধ জেটি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আশুগঞ্জের ফেরিঘাট থেকে সাইলো এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও প্রশান্ত বৈদ্য। এ সময় বিআইডব্লিউটিএ এর আশুগঞ্জ ও ভৈরব বাজারের নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, বিআইডব্লিউটিএ এর আবেদনের পরিপ্রেক্ষিতে আশুগঞ্জের মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা জেটি উচ্ছেদ ও বালু দিয়ে ভরাট করা নদী দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ১১টি জেটি ভেঙ্গে দেওয়া হয়। পাশাপাশি নদীর তীরে থাকা বালু অনেকটাই সরাতে অভিযান চালানো হয়েছে।এমন অভিযান চালিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, মেঘনা নদী দখলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।বিআইডব্লিউটিএ এর আশুগঞ্জ ও ভৈরব বাজারের নিয়ন্ত্রন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আশুগঞ্জের মেঘনা নদীতে অবৈধভাবে গড়ে উঠা জেটি ও বালু দিয়ে নদীতীর দখল করা অংশ উচ্ছেদ করা হচ্ছে। নদীতীর সম্পূর্ণভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা