সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার ছেলে ছাত্রলীগ নেতা আমার বিরুদ্ধে লেখালেখি করলে কিছুই হবে না, সাংবাদিককে শিক্ষকের কুটুক্তি

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলায় কর্মরত সাংবাদিকদের কে কুটুক্তি করে আমার ছেলে ছাত্রলীগ নেতা ঢাকা ইউনির্ভাসিটিতে মাস্টার্সে পড়ে আমার বিরুদ্ধে যতই লেখালেখি করা হয় না কেন তাতে আমার কিছুই হবে না। বরংচ বেশি বাড়াবাড়ি করলে ছেলেকে বলবো ছাত্রলীগের পোলাপাইন নিয়ে হাত-পা ভেঙ্গে গুড়িয়ে দিতে। প্রকাশ্য দিবালোকে গালর্স স্কুল মাকের্টের দো-তলায় আজাদ কম্পিউটার এন্ড স্টুডিওতে সাংবাদিক তার ক্যামেরার মেমোরি থেকে ছবি কপি করে মো. খোকন মিয়া নামের এক ব্যক্তিকে দেওয়ার সময় বীরদর্পে কথা গুলো বলেন,উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বদমেজাজি আব্দুল করিম।

গতকাল রোববার দুপুরের দিকে সমাজ কণ্ঠ পত্রিকার হোমনা-বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি ওই শিক্ষকের কাছে হোমনায় বিদ্যালয় বন্ধ রেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সরকারি শিক্ষকদের যোগদান এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক আব্দুল করিম বলেন, আমি শিক্ষা অফিস থেকে ২দিন আগেই ছুটি নিয়ে ছিলাম, ছুটি থাকা অবস্থায়ই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। শুধু আমি নই আমার সাথে আরও বেশ কয়েকজন শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিক ওই শিক্ষকের কাছে ছুটি নেওয়ার কোনো কাগজপত্র আছে কিনা জানতে চাইলে শিক্ষক আব্দুল করিম বেশ উত্তেজিত হয়ে উঠেন এবং বলেন তোমাদের মত সাংবাদিকরা আমার বিরুদ্ধে লেখালেখি করে কি করবে। আমার ছেলে ঢাকা ইউনির্ভাসিটিতে পড়ে, সে সেখানকার ছাত্রলীগের অনেক বড় নেতা। তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো আমার ছেলেকে বলবো ছাত্রলীগের পোলাপাইন নিয়ে হাত-পা ভেঙ্গে গুড়িয়ে দিতে। যদি ভাল চাও তুমি বা তোমরা আমার বিরুদ্ধে লেখালেখি থেকে বিরত থাকো।

উল্লেখ্য গত ০৪/০১/২০২০ ইং শনিবার হোমনা চৌরাস্তা-বাগমারা রোডে অবস্থিত অধ্যক্ষ আবদুল মজিদ মডেল স্কুল এন্ড কলেজের ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে আছাদপুর ইউনিয়নের দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম ও ভংঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিন বিদ্যালয় বন্ধ রেখে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক মো. সুলতান মিয়া।

এব্যাপারে উপজেলা সহকারি শিক্ষা অফিসার দুলালপুর ক্লাস্টার এর (এটিও) মো. নজরুল ইসলাম বলেন, ্ওইদিন দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমসহ আমার ক্লাস্টারের কোনো শিক্ষকেরই ছুটি ছিল না। শুধু মাত্র পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম আমার কাছ থেকে অধ্যক্ষ আবদুল মজিদ মডেল স্কুল এন্ড কলেজের ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তার ব্যক্তিগত দাওয়াত আছে বলে জানালে আমি শুধু তাকেই যোগদান করার অনুমোতি প্রদান করেছিলাম।

শিক্ষক আব্দুল করিম কিছুতেই ছুটিতে ছিলেন না। তার ছুটির আবেদন গতকাল ৫ই জানুয়ারি মঞ্জুর করা হয়েছে। সাংবাদিককে কুটুক্তি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা সাংবাদিক সম্মানীত ব্যক্তি যদি কেহ আপনাদের কে অসম্মান করে থাকে তা হলে আপনারা আইনের আশ্রয় নিতে পারেন। যদি আমার শিক্ষক অসম্মানজনক কিছু বলে বা করে থাকে তা হলে অফিসে লিখিত অভিযোগ করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে