শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি কন্যা ফজিলাতুন্নেসা বাপ্পী’র মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি কন্যা, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এড. ফজিলাতুন্নেসা বাপ্পী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিদাতারা হলেন-ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।