,

মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সচী দাসকে প্রাক্তন শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন

news-image

বছরের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রাইমারী শিক্ষক স্কুলের সাবেক প্রধান শিক্ষক সচী দাসকে শ্রদ্ধা নিবেদন সম্মাননা জানিয়েছে। সকল প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে এই শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উপহার সামগ্রী প্রদান এবং শিক্ষকের জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগ্রহীত ১ লক্ষ ৬৭ হাজার টাকার চেক প্রদান করে।

উল্লেখ মিশন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সচী দাসকে নিয়ে প্রাক্তন ছাত্র কাজী তারেক মাহমুদের একটি আহবানে প্রাক্তন ছাত্র ডাঃ দেলোয়ার হোসেন মাহি, কাজী তারেক মাহমুদ ,আল আমীন শাহীন, সাজ্জাদ হোসেন সোহেল, অপু সারোয়ার খানের সমন্বয়ে শ্রদ্ধা নিবেদন সহ আর্থিক সহযোগিতার উদ্যোগ নেয়া হয়। এই উদ্যোগে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সাড়া দেয় এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা সংগ্রহ হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালী বাড়িস্থ এলজি শোরুমে শিক্ষক সচি দাসকে সম্মাননা নিবেদন করে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান ও সংগৃহীত টাকার চেক প্রদান করা হয়।চেক প্রদান কালে সচী দাসকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক উপ পরিচালক ডাঃ শওকত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর মোঃ আবু সাঈদ শামীম। প্রাক্তন ছাত্র আল আমীন শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য জানান ডাঃ দেলোয়ার হোসেন মাহি।

অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জানান প্রাক্তন ছাত্র মোঃ আজাদ হোসেন, অপু সারোয়ার খান,সাজ্জাদ হোসেন সোহেল,মোঃ লোকমান হোসেন,আইনুল ইসলাম শামীম,মোঃ কাউসার , মার্টিন নাথ, মোর্শেদা মতিন মিলি ও অতিথি রাজিয়া মরিয়ম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক শচী দাস বলেন , আমি আজ আনন্দিত। জীবনের সব কিছুই ছিল আমার ছাত্রছাত্রীরা। তারা বড় হয়েছে, ভাল ভাল জায়গায় কাজ করছে এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। জীবনে যে কদিন বাঁচি ছাত্রছাত্রীদের সুখময় স্মৃতি নিয়ে বাঁচবো। তিনি মানবতার কল্যাণে সকলকে নিবেদিত থাকার আহবান জানান।
সমাজসেবিকা রাজিয়া মরিয়ম এই শিক্ষকের জন্য প্রয়োজনীয় ওষুধ সেবার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা