সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৪ কেজি গাঁজাসহ আটক ৪

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৬৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কুন্ডা ব্রীজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের গোপাল চক্রবর্তীর ছেলে পৃথ্বিশ চন্দ্র চক্রবর্তী (৫৭), হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে আবেদ আলী (২৯), নিজনগর গ্রামের আবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (১৯) ও আহম্মদপুর গ্রামের নূর মিয়ার ছেলে চাঁন মিয়া (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি আভিযানিক দল কুন্ড ব্রীজ এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে একটি নৌকা থেকে ৬৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সাথে আরও জড়িত রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে