,

জুয়ার আখড়ায় খালেদ মাহমুদ

k mahmudএবার জুয়ার আখড়ায় (ক্যাসিনো) যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদের বিরুদ্ধে। বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙায় ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকারও করেছেন খালেদ মাহমুদ।

এর আগে বৃটেন থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টাল এই খবর দিয়েছিল।

মাছরাঙার সংবাদে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি মেলবোর্নের একটি ক্যাসিনোতে কয়েকজন প্রবাসীর সাথে দেখা গিয়েছে খালেদকে। টিভি ভিডিওতে দেখা যায়, একটি জুয়ার বোর্ডের সামনে দুজনের সঙ্গে দাঁড়িয়ে জুয়া খেলা দেখছেন তিনি। মাছরাঙা কথা বলেছে দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে। তারা দাবি করেন, বাংলাদেশ দলের ম্যানেজারকে জুয়া খেলতে দেখেছেন।

ওই টিভি চ্যানেলকে খালেদ মাহমুদ বলেছেন, “খেলার পর তো আমরা খেতে যাই। সেখানে গিয়েছিলাম খেতে।”

তিনি দাবি করেন, জুয়া খেলায় অংশ নেননি। এমন ঘটনায় সাধারণত নেতিবাচক প্রভাব পড়ে দলে। খালেদ অবশ্য তা মনে করেন না, ‘আমি তো আর দলে খেলি না। আমার কারণে দলে প্রভাব পড়বে, এমন কিছু নয়। আমার সম্পর্কে খেলোয়াড়দের ভালো ধারণা আছে। মনে করি না, এটা অনেক বড় ইস্যু। আসলে খাওয়ার জায়গার সঙ্গেই ওই ক্যাসিনো।”

কদিন আগেই টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া রাতে হোটেলের বাইরে যাওয়ার অপরাধে দেশে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ দলের পেস বোলার আল আমিন হোসেনকে।

আল আমিনের প্রসঙ্গ তুলতেই টিভি চ্যানেলকে বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক বললেন, “আল আমিন একজন খেলোয়াড়। তার জন্য অবশ্যই নিয়মনীতি রয়েছে। নিয়মনীতি সম্পর্কে আমি ভালোই অবগত আছি। আমার খাওয়ার দরকার ছিল, খেতে গিয়েছি। দলের ম্যানেজার হিসেবে আমাকে কাউকে বলতে হবে, সেটা মনে করি না।”

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে জুয়ার আখড়ায় (ক্যাসিনো) যাওয়ার অভিযোগে পাকিস্তান দলের প্রধান নির্বাচক মঈন খানকে দেশে ফিরিয়ে নিয়েছে পিসিবি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ