,

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম সানি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি একই উপজেলার ভোলাচং এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সানি লোকজন নিয়ে তার পাওনা টাকা আদায়ের জন্য শ্রীরামপুর গ্রামের বাসিন্দা জীবন মিয়ার কাছে যান। টাকা চাইলে জীবনের সঙ্গে সানির তর্কবিতর্ক হয়। হাতাহাতিও হয় তাদের মধ্যে।

একপর্যায়ে সানিকে ছুরিকাঘাত করে জীবন মিয়া। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার (ওসি) রণজিৎত রায় বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় রবিন নামে একজনকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা