সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে সরকারিভাবে চাল সংগ্রহ শুরু

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি আমন মৌসুমে সরকারিভাবে ৮ হাজার ৩৮৩ মেট্রিক টন আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এতে সিদ্ধ চালের মূল্য ধরা হয়েছে কেজি প্রতি ৩৬ টাকা ও আতপ চালের মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার আশুগঞ্জ খাদ্য গুদামে এই চাল সংগ্রহ অভিযান শুরু হয়। চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল হোসেন ভূঁঞা, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া চাতালকল ও হাসকিং মালিক সমিতির সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভূঁইয়া স্বপন, আশুগঞ্জ চাতালকল মালিক সমিতির সভাপতি জুবায়ের হায়দার বুলু, সাধারণ সম্পাদক হাজি মো. হেলাল শিকদার প্রমুখ।

আশুগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে আশুগঞ্জ উপজেলায় ৮ হাজার ৩৮৩ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার জন্য লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল পাঁচ হাজার ৯৩৯ মেট্রিক টন ও আতপ চাল ২ হাজার ৪৪৪ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি সিদ্ধ চাল সংগ্রহের জন্য ১৬৬টি মিল ও আতপ চালের জন্য ৬৭টি মিলের সঙ্গে চুক্তি করা হয়েছে। চুক্তি করার শেষ সময় ছিল ২৬ ডিসেম্বর পর্যন্ত এবং চুক্তি অনুযায়ী চাল দেয়ার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল হোসেন ভূঁঞা জানান, সরকার নির্ধারিত বেঁধে দেয়া সময়ের মধ্যে চাল নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন