,

ব্রাহ্মণবাড়িয়া স্কুলশিক্ষিকা মৃত্যুর মামলায় তিন চিকিৎসক কারাগারে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ‘ভুল চিকিৎসায়’ স্কুল শিক্ষিকার মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত-সমালোচিত চিকিৎসক ডিউক চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেল সাড়ে ৩টায় ডিউকসহ তার মালিকানাধীন হাসপাতালের দুই চিকিৎসক ও মামলার আসামি অনুরেনশ্বর পাল অভি ও শাহাদাত হোসেন রাসেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম।

এর আগে হাইকোর্ট থেকে নেয়া চার সপ্তাহের জামিন শেষে গত ১৮ ডিসেম্বর জেলা ও দাযরা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ডা. ডিউক, ডা. অভি ও ডা. রাসেল। তখন অবকাশকালীন বিচারক মো. হাসানুল ইসলাম মামলাটি অধিকতর শুনানির জন্য নতুন বছরের ১ জানুয়ারি ধার্য্য করেন।

বুধবার সকালে ওই তিন চিকিৎসক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। দুই দফায় জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবীরা জানান, মামলার তিন আসামি হাইকোর্টের নির্দেশ মোতাবেক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে অবকাশকালীন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন না দিয়ে মামলার অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য্য করেন। বুধবার অধিকতর শুনানি শেষ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাব। প্রসঙ্গত, ‘ভুল চিকিৎসায়’ জেলা শহরের মুন্সেফপাড়া এলাকার ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষিকা নওশিন আহমেদ দিয়ার মৃত্যুর অভিযোগে তার বাবা শিহাব আহমেদ গেন্দু ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে গত ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা