সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বইয়ের গন্ধ নিয়ে বাড়ি ফিরল শিক্ষার্থীরা নাসিরনগরে বই বিতরণ উৎসব

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নতুন বছরের নতুন দিন,নতুন বইয়ের হোক রঙিন’এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের হাতে নতুন বই তুলে দেয়ার মধ্যদিয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। আজ বুধবার সকালে নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে ছাত্রছাত্রিদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সহকারী কমিশনার তাহমিনা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভুইয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা।

এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ প্রাথমিক,ইবতেদায়ী,দাখিল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী,অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদিকে নাসিরনগর শিশু কাননের ছাত্রছাত্রিদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।

বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, সারাদেশে একদিনে সকল বিদ্যালয় ও মাদ্রাসায় বই বিতরণ হচ্ছে যা কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের পক্ষেই সম্ভব। সমগ্র বাংলাদেশে পহেলা জানুয়ারী থেকে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে আওয়ামীলীগ সরকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী