,

আইরিশদের ২০১ রানে হারাল দ.আফ্রিকা

আমলা11-555x375ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার দেয়া ৪১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১০ রানে অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড।
ক্যানবেরায় টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে হাশিম আমলা ও ডু-প্লেসিস ২৪৭ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

হাশিম আমলা  ১২৮ বলে ১৫৯ ও ডু-প্লেসিস করেন  ১০৯ রানে। এরপর পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও রিলে রোসোউর ঝোড়ো ১১০ রান তুলে দলের স্কোর চারশ’র বেশি নিয়ে যান। রোসোউর মাত্র ৩০ বলে ৬১ ও মিলার ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৪ উইকেটে ৪১১ রানে। যা এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের স্কোর।
এর পর ব্যাট করতে নেমে আফ্রিকান বোলাদের তোপের মুখে পদে আইরিশরা। দলীয় ৪৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। এর পর ব্যালব্রেইন এবং ওব্রানের ব্যাটে কিছুটা প্রতিরোধ করলেও তা বিশাল টার্গেটের সামনে শুধু হারের ব্যবধানই কমেছে।
শেষ পর্যন্ত তরা ২১০ রানে অল-আউট হয়। ব্যালব্রেইন ৫৮ এবং ওব্রান করেন ৪৮ রান। দক্ষিণ আফ্রিকার অ্যাবোট ৪ মরকেল ৩ এবং স্টেইন নেন দুটি উইকেট।
অনবদ্য ১২৮ বলে ১৫৯ রান এবং দুটি ক্যাচ নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন হাশিম আমলা।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস