,

রেলের ভ্রাম্যমান আদালতে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

news-image

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধভাবে দখল করা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলের ভ্রাম্যমান আদালত।
গত সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুগঞ্জ রেলগেইট এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এএম সালাহ উদ্দিন, ভূ-সম্পদ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, বিভাগীয় কমার্শিয়াল র্কমকর্তা শওকত জামিল, আরএমভির প্রধান মো. জহির উদ্দিন, ডিইএফ আরিফুল ইসলাম, ডেপুটি কমিশনার মো. ওহিদুন নবী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ প্রমূখ।

রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এএম সালাহ উদ্দিন জানান, আশুগঞ্জ এর রেলগেইট এলাকা থেকে বিওসি ঘাট পর্যন্ত রেলের প্রায় ৩৭ একর ভূমি রয়েছে। যার মধ্যে ২৪ একর জায়গা স্থানীয়দের দখলে রয়েছে। এই দখল হওয়া জায়গায় বিভিন্ন দোকানপাট, ঘরবাড়িসহ নানা স্থাপনা তৈরি করা হয়। এসব যায়গা দখলমুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।

অভিযানে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে প্রায় ৭ একর যায়গা দখলমুক্ত করা হল। বাকি জায়গাগুলোও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ