ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈত মেলা বুধবার শুরু

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈত মেলা বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে তিতাস আবৃত্তি সংগঠন এ মেলার আয়োজন করেছে।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে প্রতিদিন সকাল ও বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের মেলায় অদ্বৈত সম্মাননা পাবেন ভারতের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নির্মল দাশ।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা সুধীজনেরা বিভিন্ন সময়ে প্রধান অতিথি হিসেবে মেলায় অংশ নিবেন। বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ ভারতের বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী মেলার মঞ্চে পরিবেশনা করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান