,

ব্রাহ্মণবাড়িয়ায় ধান কিনতে ৪১৬ কৃষক নির্বাচন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ করতে লটারির মাধ্যমে ৪১৬ জন কৃষক বাছাই করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে লটারির মাধ্যমে উপজেলায় ৪১৬ জন কৃষক নির্বাচন করা হয়। লটারি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীম আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ২৬ টাকা প্রতি কেজি দরে ৪১৬ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর