বাঞ্ছারামপুরে মিতা গ্রুপের শীতবস্ত্র বিতরন

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউপির চরশিবপুর গ্রামে তীব্র শৈত্যপ্রবাহে কষ্ট পাওয়া গরিব-দুস্থ ও অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে মিতা গ্রুপ।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মিতা গ্রুপের সহায়তায় দুস্থ অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে সামাজিক সংগঠন ‘মোখতার হোসেন মাস্টার স্মৃতি সংসদ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির এডিসি জনাব এ এম সাঈদ( শিমুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতা গ্রুপের পরিচালক এনামুল হক শিমুল। এতে সভাপতিত্ব করেন মোখতার হোসেন মাস্টার স্মৃতি সংসদের সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আল মামুন (মিঠু),সাবেক সভাপতি মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্লাহ, সোনারামপুর ইউনিয় যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন বেদন মিয়া (মেম্বার), মোঃ শেখ সাদী, জাহিদুল হাসান রতন, হেলাল উদ্দিন সরকার, সোহেল রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান