সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজীপাড়ায় ডাঃ এমএ এহসানের সংবর্ধনা আজ

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কার্ডিওলজী বিভাগের কনসালট্যান্ট ডাঃ এমএ এহসান সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি। পদোন্নতিজনিত বদলীতে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করবেন। সহজ ও সাদামাটা জীবন-যাপনকারী ডাঃ এমএ এহসান আন্তরিকতা দিয়ে খুব সহজেই রোগীর হৃদয়ে জায়গা করে নিতেন। গুণী এ ডাক্তারের কাছে আসা রোগীরা পেয়েছেন আন্তরিকতাপূর্ণ চিকিৎসা। রাজধানী ঢাকার কৃতি সন্তান এমএ এহসানের উদারতায় সবচেয়ে বেশি উপকার পেয়েছেন গরীব ও দুঃস্থ রোগীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় গরীব-দুখী রোগীদেরও অন্যতম ভরসারস্থল ছিলেন তিনি। মানবতার সেবায় নিয়োজিত এ চিকিৎসক দিন কিংবা রাত, সকাল বা বিকেল, সন্ধ্যা কিংবা ভোর- সময়টা তাঁর কাছে মুখ্য ছিল না। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে যখনই সংশ্লিষ্ট গুরুতর রোগী এসেছেন জরুরী চিকিৎসা নিতে, তাঁর কানে সংবাদ পৌঁছামাত্র যত দ্রুত সম্ভব ছুটে এসেছেন হাসপাতালে। তিনি চেম্বারে বসে রোগী দেখার চেয়ে হাসপাতালের সাদামাটা কক্ষেই চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একজন সদা হাস্যোজ্জ্বল, অমায়িক চিকিৎসক সকলের পরিচিত ‘ডাঃ এহসান ভাই’ চলে যাচ্ছেন বার্তাটা তাঁর অসংখ্য রোগী, পরিচিতজন, বন্ধু-বান্ধবদের বুকে খুব একজন আপনজন চলে যাওয়ার মতই লাগছে। একদিকে ভাল লাগছে একজন প্রকৃত ও গুণী চিকিৎসকের পদোন্নতি অন্যদিকে তাঁর চলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার পরিচিত সমাজে একটা বিরহ আবহ তৈরি করেছে। অন্তরের অন্তস্থল থেকে প্রাণপ্রিয় ডাঃ এহসান ভাইকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যত জীবনের সমৃদ্ধি ও সফলতা কামনা করছেন পরিচিতজন।

এ গুণী চিকিৎসকের চলে যাওয়াকে স্মরণীয় করে রাখতে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাজীপাড়া দরগাহ পুকুরের উত্তরপাড় সমাজ কল্যাণ যুব সংঘ। কাজী মাহমুদ শাহ্ মাজার প্রাঙ্গনে আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।

বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন, আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্ মোঃ শরীফ ভান্ডারী, ডাঃ মাহবুবুর রহমান এমিল, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মাহমুদুর রহমান জগলু, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার, একুশে টিভি’র জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহীন, এশিয়ান এইজ এর জেলা প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করবেন দৈনিক যুগান্তর ও যমুনা টিভি’র জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে ডাঃ এমএ এহসানের পরিচিতজনসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক ও দৈনিক এবুশে আলো’র স্টাফ রিপোর্টার আরিফুর রহমান আরিফ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে