,

আশুগঞ্জে সরকারী কম্বল চেয়ারম্যান কর্তৃক আত্নসাতের অভিযোগ : বঞ্চিত শীতার্ত মানুষ

news-image

গোলাম সারোয়ার : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউপি চেয়ারম্যনের বিরুদ্ধে সরকারী কম্বল আত্নসাতের অভিযোগ উঠেছে। সরকারী ভাবে বরাদ্ধকৃত গরিব শীতার্তদের মধ্যে রবিবার সকালে কম্বল বিতরণের সময় -৪৪০টি কম্বল এর মধ্যে ১১৪টি কম্বল চেয়ারম্যান এর বাড়িতে নিয়ে আত্নসাত করেন বলে অভিযোগ পাওয়া যায়।

সরেজমিন গিয়ে শীতার্তদের সাথে কথা বলে জানা যায় ইউপি চেয়ারম্যন ইদ্রিস হাসান উপজেলা থেকে ৪৪০টি কম্বল এনে মাত্র শতাধিক মানুষের মাঝে বিতরণ করে । বাকী কম্বল গুলো তিনি তার বাড়িতে নিয়ে যান। সরকারি কম্বল ইউনিয়ন পরিষদে না রেখে উনার বাড়িতে কেন নিয়ে যাবেন তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে তারুয়া ইউপি চেয়ারম্যানের নিকট জানতে চাইলে জবাবে বলেন আমি ১২ জন মেম্বার প্রতিজনকে ২৮ টি করে কম্বল দিয়েছি। তিনি তার বাড়িতে ৫০টি কম্বল নিয়ে রাখেন সে গুলোও শীতার্তদের মাঝে বিতরণ করে দেয়া হবে । প্রশ্ন উঠেছে মেম্বার প্রতি ১২ জনকে ২৮টি করে কম্বল দেয়া হলে মোট দাড়ায় ৩৩৬টি কম্বল। চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান ৫০টি। সর্ব মোট ৩৮৬টি কম্বল তিনি গরীব অসহায়দের মাঝে বিতরন করেছেন বলে তার দাবী। তার দেয়া তথ্যমতে ৫৪টি কম্বলের কোন হিসাব পাওয়া যায়নি। তবে বার বার কম্বল বিতরণের তালিকা চাইলেও চেয়ারম্যান কোন তালিকা সাংবাদিকদের দিতে পারেননি।

এই বিষয়ে তারুয়া ইউনিয়ন পরিষদের মো.সেলিম মেম্বারসহ আরও ২জন মেম্বারের সাথে কথা বলে জানা যায়,৪৪০টি কম্বল এর মধ্যে ৩৩৬টি কম্বল সবার মাঝে বিতরণ করা হয়। বাকি ১১৪টি কম্বল চেয়ারম্যানের বাড়ীতে নিয়ে যায় বলে তারা অভিযোগ করেন।

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজিমুল হায়র্দা এর কাছে জানতে চাইলে তিনি বলেন সরকারী বিধি মোতাবেক কম্বল কারো বাড়ীতে নেওয়ার কোন সুযোগ নেই। বিতরণে কোন প্রকার অনিয়ম হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা