,

ক্রীড়াচর্চার গতিধারায় ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করতে হবে : অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবীর

news-image

ব্যাপক উৎসাহ উদ্দীপনায়, অনবদ্য ক্রীড়া নৈপুন্য আর বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে মহান বিজয়ের মাস উপলক্ষে এম. আর টেক্সটাইল ব্যাডমিন্টন ট’ণৃামেন্ট-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ দিঘীর ময়দানে এ প্রতিযোগিতায় এককে তারেক চ্যাম্পিয়ন এবং দ্বৈতে রিয়াদ- হিমেলকে পরাজিত করে তারেক -জাহের জুটি চ্যাম্পিয়ন হয়।

ক্রীড়ানুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবীর। বিশেষ অতিথি ছিলেন এম আর টেক্সটাইল এর সত্বাধিকারী শিল্পপতি দেওয়ান দিদারুল আলম মারুফ, কৃতি ব্যাডমিন্টন খেলোয়ার আব্বাস উদ্দিন, ক্রীড়া সংস্থার সংগঠক মোঃ বুলবুল ,আবু কাউসার খান, মোঃ আজিম। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিযোগিতার ব্যবস্থাপক জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয়ী ব্যাডমিন্টন খেলোয়ার আব্দুস সাকির ছোটন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল কবীর বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতি ক্রীড়া খ্সেত্রে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া। ক্রীড়া ক্ষেত্রে জেলার যে ঐতিহ্য তা বিকশিত করতে হবে। তিনি ক্রীড়াঙ্গনের গতিধারায় মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান। মহান বিজয়ের মাস উপলক্ষে গত ৭ ডিসেম্বর এম. আর টেক্সটাইল ব্যাডমিন্টন ট’র্ণামেন্ট শুরু হয় এবং এতে দ্বৈতে ১৪ টি দল এবং এককে ১৩ জন ক্রীড়াবিদ অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা