,

ইবোলা-আতঙ্কে একা হলেন ভাইস প্রেসিডেন্ট

imagesআন্তর্জাতিক ডেস্ক : সিয়েরা লিওনের ভাইস প্রেসিডেন্টের এক দেহরক্ষী ইবোলায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিনি সবার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবিসির খবরে জানানো হয়, ভাইস প্রেসিডেন্ট স্যামুয়েল স্যাম-সুমানা জানান, সতর্কতার অংশ হিসেবে ২১ দিনে তিনি কারও সঙ্গে দেখা করবেন না। তাঁর দেহরক্ষী জন কোরোমার মৃত্যুর পর এ সিদ্ধান্ত নিয়েছেন।

স্যাম-সুমানার ভাষ্য, তিনি ‘বেশ সুস্থ’ আছেন। অসুস্থতার লক্ষণ তাঁর নেই। তবে ইবোলার ব্যাপারে ‘কোনো ধরনের ঝুঁকি’ নিতে তিনি আগ্রহী নন।

গত বছরের শেষের দিকে সিয়েরা লিওনে ইবোলা সংক্রমণ কমছে বলে আশা করা হয়েছিল। কিন্তু সম্প্রতি ইবোলা সংক্রমণ বাড়ছে।

ইবোলায় আক্রান্ত হয়ে আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর