সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলার ঘটনায় জেলায় নিন্দার ঝড়

news-image

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলার ঘটনায় জেলায় নিন্দার ঝড় উঠেছে। জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক মতবিনিময়কালে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। নেতৃবৃন্দ পাশাপাশি হামলার ঘটনার পর জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার সম্পর্কে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু কটাক্ষপূর্ণ বক্তব্য দিয়েছেন এসব ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মুক্তিযোদ্ধাদের পক্ষে ওয়াসেল সিদ্দিকি ও আবু হোরায়রাহ মতবিনিময়কালে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ঘটনার নিন্দা জানান ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেন। নেতৃবৃন্দ পাশাপাশি হামলার ঘটনার পর জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার সম্পর্কে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু কটাক্ষপূর্ণ বক্তব্য দিয়েছেন এসব ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জেলা ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি মো. রবিউল হোসেন রুবেল বলেন, হামলার ঘটনাটি আয়োজক সংশ্লিষ্টদের আভ্যন্তরীন কোন্দলের ফসল। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের আগামী সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এবং সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন দু’জনই সভাপতি প্রার্থী। এই দুই নেতার বিরোধের কারণে তাদের অনুসারীরাই হামলার ঘটনা ঘটিয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন শোভন সংবাদ সম্মেলনে জানান, হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়। যদি কেউ প্রমান করতে পারে ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত আছে তাহলে ওই ছাত্রলীগ নেতা বা কর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। তিনি বলেন, সিসি টিভির ফুটেজে দলের কেউ চিহ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ঘটনাটি আয়োজক সংশ্লিষ্টদের আভ্যন্তরীন কোন্দল।

এদিকে জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার জানান, হামলার ঘটনার সাথে আওয়ামী লীগের কেউ জড়িত নন। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরণের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, আয়োজক সংগঠনের দাওয়াত দেয়া নিয়ে অথবা তাদের নিজেদের মধ্যকার বিরোধের কারনে এই হামলার ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু কটাক্ষপূর্ণ যে বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে হামলার ঘটনায় আয়োজকদের পক্ষ থেকে থানায় যে মামলা দেয়া হয়েছে তাতে কারো নাম উল্লেখ করা হয় নি। এমনকি ঠিক কতজন হামলায় অংশ নেয় সেটাও উল্লেখ করা হয় নি। ঘটনাটি সিসি টিভি ফুটেজে সংরক্ষিত আছে বলে উল্লেখ করা হয়।

সিসি টিভির ফুটেজের সূত্র ধরেই হামলাকারি চিহ্নিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান। তবে গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটা নাগাদ তিনি ফুটেজ সংগ্রহ করতে পারেন নি বলে জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে গত সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের উদ্যোগে পৃথক দুইটি মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠান শুরুর আগে সকাল নয়টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে মঞ্চ, চেয়ার ভাঙচুর করে। একইসঙ্গে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত একাধিক ব্যানার ছিঁড়ে ফেলা হয়। সংবর্ধনার সঙ্গে জড়িত কয়েকজন মুক্তিযোদ্ধা তাৎক্ষণিভাবে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে একটি ফুটেজ থেকে দেখা যায়, মুখে ‘কাপড়’ বাধা ১০-১২ জনের যুবক সকাল আটটা ৫৪ মিনিটে হামলা চালায়। ৩৩ সেকেন্ডের ওই হামলায় অনুষ্ঠানস্থল লন্ডভন্ড করে যুবকরা সরে যায়। এ সময় এক হামলাকারির ছোঁড়া চেয়ার আরেক হামলাকারির উপর পড়ে। এর মধ্যে ‘মুখঢাকা’ ছাড়া এক যুবককে বের হওয়ার পথে দেখা যায়।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) রতীশ চন্দ্র রায় সোমবার রাতে দায়ের করা মামলায় অভিযোগ করেন, পৌনে নয়টা থেকে নয়টার মধ্যে জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানস্থলের প্যান্ডেল, চেয়ার, স্টেজের টেবিল, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন কিছু সংখ্যক মুখোশধারী দুষ্কৃতিকারি ভাঙচুর করে চলে যায়। জেলা পরিষদের সহকারি নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, অফিস সহায়ক মো. রকি মিয়া নৈশ প্রহরী মো. কাউছার মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আলমগীর হোসেন মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। হামলকারিদের দ্রত চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হিসেবে পরিচিত। তাঁকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগে একটি পক্ষ রয়েছে। ইতিমধ্যেই ওই পক্ষের কয়েকজনকে বহিস্কারের জন্য সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে