শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রতীশ চন্দ্র রায়ের দেয়া লিখিত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তবে আসামি সংখ্যা নির্দিষ্ট করা হয়নি।
এর আগে সোমবার সকাল সোয়া ৯টার দিকে জেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা অনুষ্ঠান মঞ্চ ও আগতদের বসার চেয়ার ভাঙচুর ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনায় তিনদিনের মধ্যে বিচার চেয়ে প্রশাসনকে আল্টিমেটাম দেন মুক্তিযোদ্ধারা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, লিখিত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম