ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে জেলা পরিষদ ভবন চত্বরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেলা ১১টায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সকাল সোয়া ৯টার দিকে অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা অনুষ্ঠান মঞ্চ এবং আগতদের বসার চেয়ার ভাঙচুর করে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন ঘটনাস্থলে উপস্থিত মুক্তিযোদ্ধারা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমরা ঘটনা তদন্ত করছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান