,

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের। এসময় তাঁেদর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী,উপজেলা কৃষি কর্মকর্তা আনিচ্ছুজ্জামান,প্রধান শিক্ষক আবদুর রহিম।

সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে সন্ধ্যায় নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গান ও কবিতা পরিবেশন করেন ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্রছাত্রিরা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা