,

লর্ড অ্যাভাবুরির বিবৃতি- পুলিশ খুনিদের পালিয়ে যেতে দিয়েছে

65864_f11আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের খুন প্রত্যক্ষ করেছে বাংলাদেশের পুলিশ এবং তারা খুনিদের পালিয়ে যেতে দিয়েছে। এ ঘটনা বাংলাদেশের চলমান সহিংসতায় নতুন মাত্রা যোগ করেছে। এ অবস্থায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ও বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবশ্যই একত্রে বসতে হবে। তাদেরকে গণতন্ত্রের পথে ফিরে যেতে হবে। একত্রে সন্ত্রাসের মোকাবিলা করতে হবে। এক বিবৃতিতে এসব কথা বলেছেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান লর্ড অ্যাভাবুরি। অভিজিৎ রায় হত্যার পর সারা বিশ্ব যখন সোচ্চার তখন গতকাল লর্ড অ্যাভাবুরি কঠিন ভাষায় তার বিবৃতি দেন। এতে তিনি বলেছেন, বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন ব্লগার ধর্মনিরপেক্ষ অভিজিৎ রায়কে প্রচ- নিরাপত্তা বেষ্টিত ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় গ্রন্থ মেলার কাছে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর ভয়াবহতা গ্রাস করেছে সারা বিশ্বকে। পুলিশ খুন প্রত্যক্ষ করেছে এবং খুনিদের পালিয়ে যেতে দিয়েছে। নতুন নির্বাচনের দাবিতে বাংলাদেশে চলছে অবরোধ ও বিক্ষোভ। এতে কমপক্ষে ১০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলা বাড়তি মাত্রা যোগ করেছে। তাই আওয়ামী লীগ সরকার ও বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলকে অবশ্যই একত্রে বসতে হবে এবং গণতন্ত্রে ফিরে যেতে, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পথ বের করতে হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ