,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী ও শিশুসহ ৯ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া উপজেলা পরিষদের সামনে একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন শিশু ৩ জন নারী রয়েছে। আটককতৃরা হলো, সৈয়দ আলম (৩০), মোঃ ইউনুস (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫), সেনোরা খাতুন (২২), জান্নাত (৫), আজিজুর রহমান(০১), মূয়রা বেগম (০৬) ও আয়েশা বিবি (০৩)।

পুলিশ জানায়, আটককৃতরা আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে উপজেলার গাজীর বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে আখাউড়া রেলস্টেশনে আসার পথে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন তাদের আটক করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত রসুল আহমদ নিজামী জানান, ভারতে পলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফেরার পথে পুলিশ তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা সবাই রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর