আশুগঞ্জে ছিনতাইকারী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাগর ওরফে ডাইলা সাগর (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাইলা সাগর কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের।
গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার যাত্রাপুর রোডে রেল লাইনের পাশে সুজি ওরফে সুজিদির বাড়ির সামনে একটি কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী জানান ডাইলা সাগর একজন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী প্রায়ই সুজিদির বাড়িতে আসা যাওয়া করতো ।
আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো.জাবেদ মাহমুদ জানান,আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইকারীর মামলা রয়েছে। এলাকাবাসী জানান, সোমবার সকালে যাত্রাপুর রোডে একটি কাঁঠাল গাছে রশি দিয়ে পেঁচিয়ে ডাইলা সাগরকে ঝুলন্ত দেখতে পায়। পরে আশুগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।











