,

নাসিরনগরে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : দেশের জনগণের মধ্যে দূর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ আসুন,জাতীয় উন্নয়নের স্বার্থে দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়েই আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মী ও সুধীজনসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে অফির্সাস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সহকারী কমিশনার তাহমিনা আক্তার,ওসি(তদন্ত) কবির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম।

অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন আহমেদ,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন,গোর্কণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এডভোকেট শামসুজ তাবরীজ ,হাজ্বী আবদুল মোতালিব,সদস্য শিবলী চৌধুরী প্রমূখ।সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা