শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনা নিহত ১

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় আমেনা বেগম(৫০) নামের এক নারী নিহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার মধ্যপাড়া-কালিসীমা বোর্ড অফিস সড়কের উত্তর পৈরতলায় এই ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম সদর উপজেলার ছোট হরণ এলাকার আলী আহম্মদ মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সাথে উত্তর পৈরতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সড়কের পাশ দিয়ে আমেনা বেগম হেটে যাচ্ছিলেন। এসময় জেলা সদরের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারির দেয়ালে আঘাত করে। ট্রাকের জোড়ালো আঘাতে দেয়ালটি ভেঙে পড়ে। এসময় পথচারী আমেনা বেগম দেয়ালের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়।

তিনি আরও জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম