সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে ১৭টি আবেদনেই বাতিল

news-image

আকতার হোসেন ভুঁইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা থেকে বাদ পড়ে যাওয়া মুক্তিযোদ্ধা অর্ন্তভুক্ত করণের সুপারিশকৃত আবেদন পুনরায় যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।বুধবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে যাচাই বাছাই কমিটির সভাপতি ও সাবেক উপ-সচিব মিছবাহ উদ্দিন আহমেদ মিনুর সভাপতিত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব নাজমা আশরাফী ও সদস্য হাজ্বী আবদুল বাকির সমন্বয়ে কমিটি আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের তালিকাভুক্ত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী ১০টি সঙ্গায় কাগজপত্র,সাক্ষ্য প্রমান ও আনুসাঙ্গিক বিষয়াদি শুনানির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও আবেদনকারী কাউকে মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করতে পারেনি। অথচয় ১৭ জন ব্যক্তি মুক্তিযোদ্ধা দাবী করে উক্ত কমিটির বরাবরে লিখিত আবেদন করেন। দিনভর যাচাই বাছাই শেষে সন্ধ্যায় সংশ্লিষ্ট যাচাই বাছাই কমিটি এ ঘোষনা দেন।

যাচাই বাছাই শুনানিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার ও থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরসহ সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও তাদেঁর স্বজন,সাক্ষী,শিক্ষক-সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা নিবার্হী কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব নাজমা আশরাফী বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী পুনরায় চুড়ান্ত যাচাই বাছাইকালে প্রয়োজনীয় কাগজপত্র,সাক্ষ্য প্রমানের ক্রুটি থাকাই ১৭ জনের আবেদনই সর্বসম্মতিক্রমে না-মঞ্জুর হয়েছে।

যাচাই বাছাই কমিটির সভাপতি ও সাবেক উপ-সচিব মিছবাহ উদ্দিন আহমেদ বলেন এ উপজেলায় বর্তমানে ৮০জন ভাতাভূক্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। পুনরায় আবেদনকৃত ১৭ জন ব্যক্তি মুক্তিযোদ্ধা দাবী করে আবেদন যাচাই বাছাইকালে উপযুক্ত প্রমানাদি পেশ করতে ব্যর্থ হওয়ায় সব কয়টি আবেদনই বাদ পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে