ব্রাহ্মণবাড়িয়া র্যাবের অভিযানে ৭মাদক সেবনকারী দন্ড, দোকান সিলগালা
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার শহরের আনন্দবাজার এলাকায় একটি দেশীয় মদের দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মদ খাওয়ার অনুমতি নেই- এমন ক্রেতাদের কাছে মদ বিক্রি করার দায়ে বুধবার দিবাগত মধ্যরাতে দোকানটি সিলগালা করে দেয়া হয়। এ সময় মদ ও ইয়াবা সেবনের দায়ে সাতজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞিপ্তিতে বলা হয়, গোপন সংবদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাবের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও আব্দুল্লাহ আল বাকীকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ৮টা থেকে রাত পৌনে ২টা পর্যন্ত আনন্দবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মদ ও ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে হেদায়েত উল্লাহ (৩০), মো. আশেফ (৩০), সাদ্দাম হোসেন (৩২), মো. রিপন মিয়া (৪২), মো. ইকবাল মিয়া (৪৭), কালু সরকার (৩৬) ও মো. জাহান মিয়া (২৭) নামে সাতজনকে আটক করা হয়।
আটকদের মধ্যে হেদায়েত উল্লাহ, মো. আশেফ ও মো. রিপন মিয়াকে তিন মাসের কারাদ- ও তিন হাজার টাকা করে জরিমানা এবং বাকি চারজনকে ১০ দিন করে কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মদ খাওয়ার অনুমোদন নেই- এমন ক্রেতাদের কাছে মদ বিক্রি করার দায়ে দেশীয় মদের দোকানটি এক মাসের জন্য সিলগালা করে দেয়া হয়েছে।











