,

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা সেবন ও বিক্রির দায়ে ৬ জনের সাঁজা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় গাঁজা বিক্রয় ও সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাঁজা দিয়েছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের এই সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার উত্তর মৌড়াইল এলাকার লাল মিয়া চৌধুরী ছেলে মো. দিলু চৌধুরী (৬৫),  পূর্ব পাইকপাড়া এলাকার প্রমথ পালের ছেলে দুদীপ চন্দ্র পাল (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার আছমত আলী (৬৭) পিতা- রমজান আলী, মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দিঘিরপাড় এলাকার দীন ইসলামের মেয়ে দিলারা বেগম (৩২), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ফুলবাড়ীয়া এলাকার আ. জলিলের ছেলে সোহাগ মিয়া (২৮), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোর্ট এলাকার ফজল করিমের ছেলে সাগর মিয়া (৩৫)।

মঙ্গলবার রাতে র‍‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে গোপন সংবাদের ভিওিতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পৌর এলাকার মৌড়াইল বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন অবস্থায় তাদের আটক করা হয়।পরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা