,

ব্রাহ্মণবাড়িয়ায় লটারির মাধ্যমে ভাগ্যবান ৩৮২ কৃষক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আমন ধান সংগ্রহে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লটারির মাধ্যমে নির্বাচিত হলেন ৩৮২ জন কৃষক। মঙ্গলবার উপজেলার অফিসার্স ক্লাব হল রুমে উপজেলার ১৩ ইউনিয়নের নিবন্ধনকারী ৩ হাজার ৯শ ১২ জন কৃষকের মধ্যে আভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের লক্ষ্যে এই লটারির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ কর্তৃক এই লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মাতব্বরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নাসিরনগর খাদ্যগুদামে এবার ২৬ টাকা কেজি দরে ৩৮২ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত কৃষকগণ এক টন হারে ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা