সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসের টুপির ঘটনায় আদালত পাড়ার চিত্র পাল্টে গেছে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযান ও মামলায় হলি আর্টিজান হামলা মামলার আসামি রিগ্যানসহ ১০ জন আসামির আদালতে সাক্ষগ্রহণের জন্য দিন ধার্য ছিল আজ।

তবে হলি আর্টিজান হামলা মামলার রায়ের দিন আসামি রিগ্যানের মাথায় আইএসের লোগো সম্বলিত টুপির ঘটনায় আদালত পাড়ার চিত্র ছিল আজ অন্যরকম।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কল্যাণপুরের জঙ্গি আস্তানায় মামলায় কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়।

স্বাভাবিক অবস্থায় যেকোন এজলাশে রায়, সাক্ষ্য বা শুনানি চলার সময় যেকোন আইনজীবী ও সাংবাদিকরা যেতে পারলেও এ দিন ছিল ভিন্ন চিত্র। বিচারকের এজলাশ তো দূরে, পুরান ঢাকার আদালত এলাকার বিভিন্ন জায়গায় চলাচলে ছিল বিধি-নিষেধ। আদালত পাড়ার প্রতিটি প্রবেশদারে ছিল বিপুল সংখ্যক পুলিশ।

টুপি কাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন টিভি পত্রিকা সংবাদ প্রচার হওয়ার পর মঙ্গলবার সাংবাদিকদেরও আদালতে প্রবেশ করতে দেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীদের প্রবেশ জন্য শিথিল করা হয়। অনেক আইনজীবী মামলার কাজের জন্য আদালতে প্রবেশ করতে চাইলেও তাদেরও ঢুকতে দেওয়া হয়নি বলে অনেক আইনজীবী অভিযোগ করেন।

সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে আদালতে প্রবেশ করতে চাইলেও তাদের ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না- জানতে চাইলে পুলিশ বলেন, ‘নিরাপত্তা স্বার্থে ওপর মহল থেকে নিষেধাজ্ঞা রয়েছে। এর বেশি আমরা কিছু বলতে পারবো না।

তবে তারা বলবেন, মিডিয়াকে নিরাপত্তা দিতেই এ ব্যবস্থা। সাংবাদিকরা অনেকবার পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে এ বিষয়ে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, সরকার এ রকম নিরাপত্তা দিচ্ছে তা ভাল, তবে এরকম মামলার ক্ষেত্রে এজলাশটা অন্য কোন নিরাপদ জায়গায় হলে আমাদের আর দুর্ভোগ পোহাতে হতো না।

ঢাকা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. আরিফুল রহমান (আনিছ) বলেন, ‘আইনজীবীদের এভাবে আটকানো বেআইনি, আইনসঙ্গত না। এটা মোটেই ঠিক হচ্ছে না।’

বিশেষ আদালতে মামলার হাজিরা দিতে আসা এক আসামি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার মামলার হাজিরা না দিতে পারলে অনেক সমস্যা হবে। পুলিশকে বলেও আমি আজকে ঢুকতে পারিনি। কি হবে বুঝতে পারছি না।’

পুলিশের এক এসআই আমার সংবাদকে জানান, ‘রিগ্যানের টুপি নিয়ে সংবাদ প্রকাশের পর রাত থেকেই পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে, ওইদিনের মত কোন অঘটন যেন না ঘটে। এজন্য আজকে ঢোকার বিষয়ে কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে।’

গত ২৭ নভেম্বর চাঞ্চল্যকর হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রায়ের দিনে আদালতপাড়ায় ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়। তবে সেই নিরাপত্তা বলয়ের মাঝে এক জঙ্গিকে আইএসের মনোগ্রাম সম্বলিত টুপি সরবরাহ করা হয়। তখন রায়কে ছাড়িয়ে আলোচনা চলে আসে এ টুপি এলো কোথা থেকে? যার দায় এখনও কেউ স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে