,

ব্রাহ্মণবাড়িয়ায় সবজি চাষ করে অনেকে স্বাবলম্বী 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত কয়েক বছর ধরে বিভিন্ন জাতের সবজি চাষ করে  স্বাবলম্বী হয়েছেন অনেকেই। উৎপাদিত সবজি উপজেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আর এতে অনেক বেকার  নারী পুরুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। তাই তাদের দেখে অনেকেই এখন আগ্রহী হয়ে উঠছেন নতুুুন নতুন সবজি বাগান করতে।
কসবায় উপজেলার টিঘরিয়া গ্রামের কবির খান ও এমদাদুল হক দুই বন্ধু। জীবিকার টানে পাড়ি দিয়েছিলেন প্রবাসে। সেখানে কয়েক বছর কাটালেও, তেমন সুবিধা করতে পারছিলেন না তারা। পরে বিদেশ থেকে ফিরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ৩৪ বিঘা জমি বর্গা নিয়ে শুরু করেন, গ্রীষ্ম ও শীতকালীন টমেটোসহ বিভিন্ন জাতের সবজি চাষ।
তাদের উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে সরবরাহ করা হচ্ছে। সরকারী সহায়তা পেলে এ খামারটিকে আরো বড় করার আশা এ দুই যুবকের। শুরুতে তাদের বাগানে ১৪ থেকে ১৫ জনের  কর্মসংস্থান হলেও বর্তমানে এলাকার প্রায় ৫০ জন বেকার নারী পুরুষের কাজের ব্যবস্থা হয়েছে।
কবির খান ও এমদাদুল হক’কে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেয়া হচ্ছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মাজেদুর রহমান বলেন, তাদের দেখে অনেকেই এ সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এছাড়া উপজেলার বেশ কয়েকটি গ্রামে সবজি চাষ করে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের পথ বের করেন। প্রতিদিন সকালে বাজারগুলোতে এখান কার সবজি জেলা ও জেলার বাইরের পাইকাররা এসে কিনে নিয়ে যায়। এতে সবজি বাগান করে অনেকেই আর্থিক ভাবে লাভবান হচ্ছে।
কৃষি বিভাগের পরামর্শ এবং সহায়তায় এলাকার বেকার যুব সমাজ এভাবে সবজি চাষে অংশ নিলে বেকারত্ব দুর হবার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থানের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা