,

ঢাকঢোল আর গানের তালে বাঞ্ছারামপুরে ধান কাটা উৎসব!

news-image

বাঞ্ছারামপুর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : মৌসুম এসেছে। ধান কাটার মৌসুম এসেছে। ধান কাটার ধুম পড়েছে চারদিকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কালাইনগর গ্রামে পাকা আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে।

ধানী জমিতে ঢাকঢোল বাজিয়ে, একতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এই উৎসব উদযাপিত হয়।

ধান কাটায় অংশ নিয়েছেন শিক্ষিত যুবক ও কৃষক পরিবারের সন্তানরা। কোনো অর্থের বিনিময়ে নয়, স্বেচ্ছাশ্রমেই ধান কাটতে নেমে পড়েছেন সবাই।

অগ্রহায়ণের এই ভরা মৌসুমে এসে আমন ধান কাটার ধুম পড়েছে গ্রামে গ্রামে। কৃষক পরিবারের চলছে সোনালী হাসি ও উৎসবের আমেজ।

জমির একপাশে চলছে গানের আসর, অন্যপাশে ধান কাটা। সবমিলিয়ে বেশ জমে উঠে এই ধানকাটা উৎসব।

বাঞ্ছারামপুরে এই প্রথমবারের মতো কালাইনগরের কৃষকরা এক জমিতে তিন প্রকারে বোরো, আউশ, আমন চাষ করেছেন।

এলাকার কৃষকদেরকে একই জমিততে তিনবার ধান চাষে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ গ্রহণ করেছে এলাকাবাসী। এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ও চাকরিজীবীরা স্বেচ্ছাশ্রমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড কালাইনগরের মেম্বার মো. মনির ইসলামের তত্ত্বাবধানে সোমবার কালাইনগর গ্রামের পশ্চিম-উত্তর পাশের বালুয়্যার চকে আবদুল মতিনের জমি, মনির মেম্বারের জমি, লোকমান হোসেন, সোহেলসহ বিভিন্ন জনের ৮ বিঘা জমি থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দেন স্বেচ্ছাসেবীরা।

উৎসবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের সাংবাদিক আমজাদ হোসেন সজল, মো. মনিরুল ইসলাম মেম্বার, শাকির মাহমুদ, ফেরদৌস, বাসেদ, হাবিবসহ আরও অনেকে।

ঢাকঢোল গানের তালে এই ধান কাটার উৎসের আয়োজনকে স্বাগত জানান কৃষক ও এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা