আশুগঞ্জে রিক্সা-শ্রমিকদের উপর হাইওয়ে পুলিশের নির্যাতন ও রিক্সা আটকের প্রতিবাদে কর্মবিরতি ও আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রিক্সা শ্রমিকদের উপর হাইওয়ে পুলিশের নির্যাতন ও রিক্সা আটকের প্রতিবাদে শনিবার বিকেলে উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আশুগঞ্জ নাটাল মাঠে কর্মবিরতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাসুদ মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আবু মুসা, , বালাদেশ ট্রড ইউনিয়নের আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তানসেন আহমেদ,রিক্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মেকার,সহসভাপতি কাউছার বেপারী, শ্রমিক নেতা মো.জাহাঙ্গীর আলম, মো ইসমাইল, মো কাজল মিয়া, মো. ফারুক, মো. আলী আহম্মদ প্রমূখ।
বক্তারা বলেন রিক্সা শ্রমিকদের উপর হাইওয়ে পুলিশের নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। পরে উপজেলা চেয়ারম্যান রিক্সা শ্রমিকদের ন্যায্য দাবী দাওয়া পূরণের আশ্বাস দিলে তারা আগামীকাল রবিবার থেকে কর্ম বিরতি প্রত্যাহার করে নেন।











