,

আশুগঞ্জ নদী বন্দরে মালবাহী জাহাজ আটকা

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দনে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী জাহাজ। নৌপথে চাঁদাবাজি বন্ধ, খাদ্য ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ধর্মঘট চলছে। শনিবার সকাল থেকে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে হাওর অঞ্চলে ৬টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, ধর্মঘটে কারণে আশুগঞ্জ নদী বন্দরে বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ।
বন্দরে আটকে থাকা মালবাহী কার্গো জাহাজ থেকে মালামাল উঠানামাও বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকায় নৌ-পথে হাওর অঞ্চলে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জে যাতায়াতে যাত্রীদের চরম দুভোর্গে শিকার হতে হচ্ছে। এই ব্যাপারে নৌযান শ্রমিকরা জানান, নৌযান মালিক ও সরকার বারবার ওয়াদা ভঙ্গ করায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন। এবার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট প্রত্যাহার করবেন না।
ফেডারেশনে ১১ দফা দাবির মধ্যে রয়েছে, নৌপথে চাঁদাবাজি বন্ধ, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরের শ্রমিকদের বেতন প্রদান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, মালিক কর্তৃক খাদ্য ভাতা প্রদান, নৌযান শ্রমিকদের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা নির্ধারণ করা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা