মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেপ-তোষক তৈরিতে ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার কারিগররা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ভোরের কুয়াশান্ন সকাল আর ঘাসের ডগায় ছড়িয়ে পড়া শিশির বিন্দু জানান দিচ্ছে আগাম শীতের বার্তা। তাই শীতের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ আশে পাশের বিভিন্ন হাটবাজার গুলোতে লেপ-তোষক তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ঋতু বৈচিত্রে রাতে কুয়াশা আর দিনে হালকা গরম থাকলেও ঠান্ডার প্রকোপ কিছুটা বাড়তে শুরু করেছে। ফলে ঠান্ডা নিবারণে এ উপজেলার মানুষের প্রস্তুতিও চলছে পুরোদমে। জেলাশহরের ঘোড়াপট্রি, টানবাজার, মেড্ডা ও মর্ধ্যপাড়া এলাকার ছোট-বড় বিভিন্ন দোকানে লেপ-তোষক তৈরীর দোকান গুলোতে গিয়ে দেখা যায়, মালিক-শ্রমিক লেপ-তোষক তৈরীর সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।

তারা জানান, শীত মৌসুমের শুরুতেই ক্রেতারা দোকানে পছন্দমতো লেপ-তোষক তৈরীর অর্ডার দিয়ে রেখেছেন। ক্রেতারা জানান, ঠান্ডা বাড়ছে, তাই পুরাতন লেপের তুলা বদলিয়ে নতুন কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। পরে একটু ঝামেলা হয় তাই আগে বাগেই লেপ-তোষক বানাচ্ছি। দোকানীরা জানান, আকার ভেদে প্রতিটি লেপ-তোষক বানাতে মজুরিসহ তুলা নিয়ে গড়ে ২০০০ হাজার থেকে ৩৫০০ টাকা পর্যন্ত খরচ হয়। দুইজন কারিগর ভালো ভাবে কাজ করলে প্রতিদিন দুটি লেপ তৈরী করতে পারে। প্রতিটি লেপ ৫শ থেকে ৯ শ টাকা, তোষক ৬ শত থেকে ৮শত তুলাবিহীন মজুরি নেওয়া হয়। আবার রেডিম্যাট তৈরী লেপ-তোষক এ মৌসুমে দোকানে বছরের অন্যান্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি তৈরী করে রাখতে হয়। শীতের তীব্রতা বাড়লে লেপ-তোষক বিক্রির হারও বেশি হয়।

তারা আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর লেপের তুলার দাম একটু বেশি। প্রতি কেজি কালো তুলার দাম ৫০ থেকে ৬০ টাকা, শিমুল তুলা ৫০০ থেকে ৬৫০ টাকা, সাদা তুলা ৬০/৭০ টাকা ও কাপাশ তুলা ১৫০ টাকা করে কিনতে হচ্ছে। এদিকে বাজারে কম্বলের তুলনায় লেপের দাম কম থাকায় পাশাপাশি এর চাহিদা বেশি হওয়ায় এবং বেশি আয়ের আশায় দিন-রাত কাজ করে যাচ্ছে এ এখানকার লেপ-তোষক তৈরীর কারিগররা।

 

এ জাতীয় আরও খবর

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার

জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী